এমপিওভুক্ত শিক্ষক বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) পর্যায়ে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির জন্য তথ্য এন্ট্রি, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক

2026-06-21T21:51:30+00:00
2026-06-21T21:51:30+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এমপিওভুক্ত শিক্ষক বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:৫১ পিএম 
প্রতীকী ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) পর্যায়ে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির জন্য তথ্য এন্ট্রি, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানেরা আগামী ২৫ জুন পর্যন্ত এসব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

রোববার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় শিক্ষক-কর্মচারীদের বদলির জন্য তৈরি সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল।

তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে হঠাৎ সার্ভার শাটডাউন হয়ে যাওয়ায় তথ্য ও ডেটা সংগ্রহ কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। পরে সমস্যার সমাধান হওয়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তথ্য ইনপুট দিতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট করার নির্দেশনা দেওয়া হয়েছে।


নতুন সময়সূচি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময় ২৫ জুন ২০২৬। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই।

এদিকে কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময় ২৫ জুন। আঞ্চলিক উপ-পরিচালক (কলেজ) পর্যায়ে যাচাইয়ের শেষ সময় ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এমপিওভুক্ত  শিক্ষক  তথ্য  এন্ট্রি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: