আত্মত্যাগের গল্পে হিমি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘রুপার সংসার’। তানভীর তন্ময় পরিচালিত এই নাটকটি

2026-06-22T02:41:29+00:00
2026-06-22T02:41:29+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আনন্দ সময়
আত্মত্যাগের গল্পে হিমি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৪১ এএম 
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সংগৃহীত ছবি
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘রুপার সংসার’। তানভীর তন্ময় পরিচালিত এই নাটকটি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন হিমি। দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছ ‘রুপার সংসার’। 

পরিবারের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসার টানে এক অদম্য ব্যক্তিত্বের আত্মত্যাগের গল্প ফুটে উঠেছে এই নাটকে। গল্পের মূল চরিত্র রুপা জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি কোনো অভিযোগ ছাড়াই হাসিমুখে মেনে নেয়। তার সংসার কোনো রূপকথা নয় বরং এক জীবন্ত গল্প। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মাঝে প্রিয়জনদের আগলে রাখার প্রচেষ্টায় নিজের স্বপ্ন ও ইচ্ছা বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না। 

পরিবারের সদস্যদের প্রতি অকৃত্রিম মমত্ববোধের পাশাপাশি সম্পর্কের জটিল সমীকরণ ও একাকিত্বের বাস্তব রূপ প্রতিফলিত হয়েছে নাটকে। সেই সঙ্গে পরিবারের সুখ-দুঃখ, মান-অভিমানের দারুণ মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

এ নাটকে নামভূমিকায় অর্থাৎ রুপা চরিত্রে তিনটি ভিন্ন বয়সের লুকে দেখা গেছে হিমিকে। প্রতিটি বয়সের চরিত্রই তিনি নিখুঁত ও চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা দর্শকদের প্রচুর প্রশংসা কুড়াচ্ছে। নাটকটিতে অতিথি চরিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর। 

‘রুপার সংসার’ প্রসঙ্গে হিমি বলেন, রুপা চরিত্রটিতে অভিনয়ের জন্য পরিচালক আমার ওপর যে আস্থা রেখেছিলেন, আমি তার সম্মান রাখার আপ্রাণ চেষ্টা করেছি। একই নাটকে তিনটি ভিন্ন বয়সের লুকে নিজেকে ফুটিয়ে তোলাটা বেশ কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং ছিল। নাটকটি প্রকাশের পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দর্শক যে একটু ভিন্ন ধরনের গল্প দেখতে চান, রুপার সংসার নাটকটিই তার বড় প্রমাণ। 

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হিমি আরও বলেন, দর্শকদের অনুপ্রেরণাতেই চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সাহস পাই। আগামীতেও আরও ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।

‘রুপার সংসার’ নাটকটি এনএএফ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত নাটকটি ১১ দিনে ২৪ লাখ ভিউ অতিক্রম করেছে। 

এ ছাড়া সম্প্রতি প্রচারিত ‘সুখের অসুখ’ ও ‘ডিজিটাল হাবলু’ নাটক দুটি নিয়েও আলোচনায় হিমি। ‘সুখের অসুখ’ নাটকেও হিমির বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং এ নাটকটি থেকেও বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। 

অন্যদিকে ‘ডিজিটাল হাবলু’ নাটকে অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেও প্রশংসিত হচ্ছেন হিমি।   

সময়ের আলো/জেডি 


  বিষয়:   আত্মত্যাগের গল্প  হিমি  ছোটপর্দা  জনপ্রিয় অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: