নাটোরে শিক্ষার্থী ইয়াছিন হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমসকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) মধ্যরাতে শহরের বড়গাছা এলাকা থেকে জেমসকে গ্রেফতার করা হয়।
নাটোর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর সদর আসনের তৎকালীন আওয়ামী লীগ এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় আটকে রেখে শিক্ষার্থী ইয়াছিনকে পুড়িয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি হিসাবে জেমসকে গ্রেফতার দেখানো হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/মহু