প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:০৩ পিএম আপডেট: ২২.০৬.২০২৬ ৩:০৪ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংগৃহীত ছবি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২২ জুন) স্টারমার তার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সময়সূচি ঘোষণা করেছেন, যার ফলে লেবার পার্টিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা শুরু হচ্ছে।
তিনি জানান, তিনি লেবার পার্টির নেতা পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন এবং এ বিষয়ে রাজাকে অবহিত করেছেন।
স্টারমার বলেন, তিনি লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটিকে (এনইসি) তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন। এ জন্য মনোনয়ন গ্রহণ শুরু হবে ৯ জুলাই।
সূত্র : আল-জাজিরা
সময়ের আলো/ইউএমএইচ