মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মালয়েশিয়ার সফরকালে দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী

2026-06-22T17:15:38+00:00
2026-06-22T17:15:38+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:১৫ পিএম 
মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সফরকালে দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। খবর বাসসের। 

সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুরে রাজপ্রাসাদ ইস্তেনায় রাজার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতের সময় রাজার স্ত্রী রানী রাজা জারিথ সোফিয়া উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হন ইব্রাহিম ইস্কান্দার। দেশটির জোহর রাজ্যের এ সুলতান রাজা হিসেবে শপথ নেন। তিনি আগামী ৫ বছর এ পদে দায়িত্ব পালন করবেন।


মালয়েশিয়ায় এক ধরনের ব্যতিক্রমী রাজতন্ত্র চালু রয়েছে। দেশটির ১৩টি প্রদেশের ৯টির প্রত্যেকটিতে এক একটি প্রাচীন রাজনৈতিক পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজাকে। প্রত্যেক পরিবারের সর্বজ্যেষ্ঠ সদস্য এ পদে আসীন হওয়ার যোগ্যতা রাখেন।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই এ প্রথা দেশটিতে চালু রয়েছে। মালয়েশিয়ার রাজতন্ত্রকে বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র বলে গণ্য করা হয়। 

সময়ের আলো/আআ



  বিষয়:   মালয়েশিয়া  রাজা  প্রধানমন্ত্রী  তারেক রহমান  সাক্ষাৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: