৭০০ বছরের রীতি ভেঙে প্রকাশ্যে গণনা চলছে শাহজালাল মাজারের টাকা

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের টাকা গণনা শুরু হয়েছে। সোমবার (২২

2026-06-22T17:47:09+00:00
2026-06-22T17:47:09+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সারাদেশ
৭০০ বছরের রীতি ভেঙে প্রকাশ্যে গণনা চলছে শাহজালাল মাজারের টাকা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম 
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে চলছে দানের টাকা গণনা। ছবি: সংগৃহীত
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের টাকা গণনা শুরু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর আড়াইটায় বিদায়ি জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের নির্দেশে মাজারের দুটি ডেক ও নতুন দানবাক্স খুলে এই কার্যক্রম শুরু হয়। 

এর আগে বৃহস্পতিবার (১৮) মাজারের পুরোনো তিনটি ডেক সিলগালা করে নতুন দানবাক্স বসিয়েছিল প্রশাসন। প্রথমবারের মতো এভাবে প্রকাশ্যে টাকা গণনার উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। 

এদিকে, কোনো কারণ উল্লেখ না করেই রোববার (২১ জুন) ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে ন্যস্ত করা হয়। এই কর্মকর্তার প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ সকাল থেকে সিলেটের ডিসি কার্যালয় এলাকায় ব্যাপক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। 


একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটের চক্রান্তে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। দুপুরে কার্যালয় থেকে বিদায় নিয়ে মাজারে জোহরের নামাজ আদায় শেষেই বিদায়ি ডিসি এই প্রকাশ্য টাকা গণনার ঐতিহাসিক নির্দেশ বাস্তবায়ন করান।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ৭০০ বছরের রীতি  প্রকাশ্যে গণনা  শাহজালাল মাজার  টাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: