বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি কাল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ী’ এবং নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে মঙ্গলবার (২৩ জুন) গণশুনানি অনুষ্ঠিত

2026-06-22T18:17:44+00:00
2026-06-22T18:26:46+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি কাল
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৬:২৬ পিএম
বগুড়ার শিবগঞ্জ উপজেলার 'মীরবাড়ী' নামফলক। সংগৃহীত ছবি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ী’ এবং নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে মঙ্গলবার (২৩ জুন) গণশুনানি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের নির্দেশনায় সংশ্লিষ্ট দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই গণশুনানির দিন ধার্য করেছেন। 

সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

প্রশাসন সূত্রে জানা গেছে, নবগঠিত তিনটি ইউনিয়নের বিতর্কিত নামকরণ নিয়ে সম্প্রতি সারা দেশে তুমুল সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে এলে গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান নামগুলো পরিবর্তনের জন্য জেলা প্রশাসককে সরাসরি ফোন দেন। এর ধারাবাহিকতায় শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি জেলা প্রশাসকের কাছে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রোববার (২১ জুন) দুপুরে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা নবনিযুক্ত প্রশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিন ইউনিয়নের প্রশাসকদের প্রধান করে নাম পরিবর্তন কমিটি গঠন করা হয় এবং মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় গণশুনানির সময় নির্ধারণ করা হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সন্তুষ্ট করতে তার দুই ছেলে সীমান্ত ও দিগন্ত এবং পৈতৃক বাড়ি মীরবাড়ীর নামে ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছিল। এ ছাড়া প্রতিমন্ত্রীর লন্ডনপ্রবাসী ভাতিজি স্বর্ণর নামানুসারে ‘স্বর্ণগ্রাম’ নামে আরেকটি ইউনিয়নের নামকরণ করা হয়। তবে প্রধানমন্ত্রী আপাতত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন। 


গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসক প্রজ্ঞাপনের মাধ্যমে নামগুলো চূড়ান্ত করলে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। সংসদে ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে প্রতিমন্ত্রী এই নামকরণকে ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা বলে দাবি করেছিলেন। 

নাম পরিবর্তনসংক্রান্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে নির্ধারিত তিনটি স্থানে একযোগে এই গণশুনানি হবে। মীরবাড়ী ইউনিয়নের শুনানি বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সীমান্ত ইউনিয়নের শুনানি সৈয়দপুর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং দিগন্ত ইউনিয়নের শুনানি ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। শুনানির বিষয়ে এলাকায় মাইকিং ও নোটিশ জারি করা হয়েছে।

ইউএনও জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিতর্কিত নামগুলো বাতিল করা হচ্ছে। গণশুনানিতে স্থানীয় জনগণের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে প্রাধান্য দিয়ে ইউনিয়নগুলোর নতুন নামকরণ করা হবে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বগুড়া  তিন ইউনিয়ন  নামবদল  গণশুনানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: