রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত‌্যু

রাজশাহী ‌ব‌্যু‌রো

সারাদেশ

রাজশাহী মহানগরীর চ‌ন্দ্রিমা থানা এলাকায় ছেলের লাঠির আঘাতে রেজাউল (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (২২ জুন) সকাল সা‌ড়ে ১০টায় নগরীর

2026-06-22T19:03:27+00:00
2026-06-22T19:03:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত‌্যু
রাজশাহী ‌ব‌্যু‌রো
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০৩ পিএম 
পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন। ছবি : প্রতীকী
রাজশাহী মহানগরীর চ‌ন্দ্রিমা থানা এলাকায় ছেলের লাঠির আঘাতে রেজাউল (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সা‌ড়ে ১০টায় নগরীর মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ঘাতক সন্তান রাকিবুর করিম রাজশাহী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ব‌লে জানা গে‌ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউলের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হত। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল গুরুতর আহত‌ হয়। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এলাকাবাসী সূ‌ত্রে জানা য়ায়, রাকিবুর করিম পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ছাড়া রা‌কিবুর নেশা কর‌ত ব‌লেও জানা য়ায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রা‌কিবুরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   রাজশাহী  ছেলে  আঘাত  বাবা  মৃত‌্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: