বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ্ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২২ জুন) দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, শনিবার (২১ জুন) রাত আড়াইটায় বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মো. রাসেলের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার এজাহারনামীয় আসামি হিসেবে ইউনিয়নের দান্ডয়াট গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, শ্রমিকদল নেতার দায়েরকৃত এ মামলার আসামি বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনিসহ আরও ৪৪০ জন নেতা-কর্মী।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ‘আসামি আব্দুল্লাহ্ ফকিরকে গ্রেফতার করে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
সময়ের আলো/মহু