সময়ের আলো স্পোর্টস ডিজিটাল, সব খেলার জন্য সমান আলো!

নিজস্ব প্রতিবেদক

খেলা

স্বপ্ন থেকে জন্ম, তারপর একঝাঁক তরুণের প্রায় তিন মাসের নিরলস ছুটে চলা। ‘সময়ের আলো স্পোর্টস ডিজিটাল’ যখন ১ লাখ ২০

2026-06-22T22:17:24+00:00
2026-06-22T22:24:55+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
সময়ের আলো স্পোর্টস ডিজিটাল, সব খেলার জন্য সমান আলো!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:১৭ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ১০:২৪ পিএম
সময়ের আলো স্পোর্টস ডিজিটালের আনুষ্ঠানিক যাত্রা। ছবি : সময়ের আলো
স্বপ্ন থেকে জন্ম, তারপর একঝাঁক তরুণের প্রায় তিন মাসের নিরলস ছুটে চলা। ‘সময়ের আলো স্পোর্টস ডিজিটাল’ যখন ১ লাখ ২০ হাজারের পরিবার, তখন তারকা ক্রিকেটার, ক্রীড়া সংগঠক, এভারেস্টজয়ী পর্বতারোহী এবং বিশিষ্টজনদের শুভেচ্ছা ও শুভকামনার মধ্য দিয়ে শুরু হলো এর আনুষ্ঠানিক যাত্রা। 

সোমবার (২২ জুন) সকাল থেকেই সময়ের আলোর ডিজিটাল বিভাগের পরিবেশ উৎসবঘন হয়ে ওঠে। দুপুর গড়াতেই অতিথি, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। 

সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য শেষে উন্মোচিত হয় কাঙ্ক্ষিত লোগো। পরে অতিথিদের অংশগ্রহণে কাটা হয় উদ্বোধনী কেক। সঙ্গে সঙ্গে পুরো নিউজরুমজুড়ে বেজে ওঠে করতালি। আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘আমরা করব জয়’ গান। সেই করতালি যেন বলে দিচ্ছিল, এ তো কেবল জয়ের পূর্বাভাস, সামনের পথ আরও দীর্ঘ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সময়ের আলো স্পোর্টস ডিজিটালের তরুণ দলটিকে আকণ্ঠ শুভকামনা জানান। একইসঙ্গে কাঁধে তুলে দেন একরাশ প্রত্যাশা। 

জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, প্রত্যাশা করি, সব ধরনের খেলাধুলার নিউজ সমান গুরুত্ব পাবে সময়ের আলো স্পোর্টস ডিজিটালে। 

একইসঙ্গে, দেশের জনপ্রিয় খেলার পাশাপাশি অন্যান্য খেলাধুলাও যথাযথ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।    

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু সময়ের আলো স্পোর্টস টিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সময়ের আলো স্পোর্টস অনেক দূর যাবে। খেলোয়াড়দের অর্জন, সংগ্রাম এবং সাফল্যের গল্প আরও বেশি করে পাঠক-দর্শকের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আয়োজনটি শুধু প্রচলিত খেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি নিজের এভারেস্ট জয়ের অভিজ্ঞতা শোনান এবং সাহস, অধ্যবসায় ও স্বপ্নপূরণের গল্প তুলে ধরেন উপস্থিত অতিথিদের সামনে।

আরেক এভারেস্টজয়ী পর্বতারোহী নুরুননাহার নিম্নি বলেন, শুধু এভারেস্ট নয়, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য পর্বতের সংবাদও সমান গুরুত্ব পাক, এটাই সময়ের আলোর কাছে তার প্রত্যাশা। মূলধারার ক্রীড়া কাভারেজের বাইরে থাকা অ্যাডভেঞ্চার স্পোর্টস ও পর্বতারোহণের মতো ক্ষেত্রগুলোও যথাযথ গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও শুভেচ্ছা জানান ক্রিকেটার মুনিম শাহরিয়ার, সৈকত আলী এবং মুকিদুল ইসলাম মুগ্ধ। স্পোর্টস টিমকে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার।

অনুষ্ঠানে বক্তব্য দেন সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিম এবং প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। তারা সময়ের আলো স্পোর্টস ডিজিটালের পথচলার জন্য শুভকামনা জানান এবং সব খেলার সংবাদ সমান গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

করতালি, শুভেচ্ছা আর প্রত্যাশার মধ্য দিয়ে শুরু হওয়া এ যাত্রা যেন একটি অঙ্গীকারের নাম— সব খেলার জন্য সমান জায়গা, সব ক্রীড়াবিদের জন্য সমান আলো। আর সেই আলোর নাম— ‘সময়ের আলো স্পোর্টস ডিজিটাল’। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   সময়ের আলো  স্পোর্টস  ডিজিটাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: