ত্রিশালে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে আবারও এক মসজিদের ইমামকে দশ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে

2026-06-23T08:32:59+00:00
2026-06-23T08:32:59+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ত্রিশালে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৩২ এএম 
মো. ইব্রাহিম। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের ত্রিশালে আবারও এক মসজিদের ইমামকে দশ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া (পাঁচ রাস্তার মোড়) এলাকার খালেক মণ্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মো. ইব্রাহিম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।

এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে আমাদের থানা পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে আসতেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ত্রিশালে  ইমাম আটক  শিশু ধর্ষণ  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: