ধানমন্ডি ৩২ এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করতে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।মঙ্গলবার (২৩ জুন)

2026-06-23T10:12:37+00:00
2026-06-23T10:12:37+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ধানমন্ডি ৩২ এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:১২ এএম 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করতে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল। সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করতে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।  

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ধানমন্ডি ২৭ মোড় গিয়ে আবার একই এলাকায় এসে শেষ হয়। 


এতে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্ম পরিষদের সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন।

এসময় আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের উপর জামায়াতের নেতাকর্মীরা হামলা চালান। পরে সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে পাঠান।  


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   জামায়াত  বিক্ষোভ  মিছিল  ধানমন্ডি ৩২ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: