আজ রাতে বেইজিং যাচ্ছেন জহির উদ্দিন স্বপন ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চীনে সরকারি সফরে অবস্থানরত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরসঙ্গী হতে আজ রাতে ঢাকা ত্যাগ করছেন সরকারের উচ্চপর্যায়ের আরও

2026-06-23T17:01:42+00:00
2026-06-23T17:01:42+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর চীন সফর
আজ রাতে বেইজিং যাচ্ছেন জহির উদ্দিন স্বপন ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:০১ পিএম 
ছবি : সংগৃহীত
চীনে সরকারি সফরে অবস্থানরত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরসঙ্গী হতে আজ রাতে ঢাকা ত্যাগ করছেন সরকারের উচ্চপর্যায়ের আরও দুই প্রতিনিধি। তারা হলেন— প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নিয়মিত ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে তাদের রওনা করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেইজিংয়ে চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক বেশ কিছু ইস্যুতে যুক্ত হতেই সরকারের এই দুই মন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে তারা দ্বিপাক্ষিক আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর চলমান এই চীন সফরে সফরসঙ্গী হিসেবে এ নিয়ে তিনজন পূর্ণ মন্ত্রী যুক্ত হলেন। তারা হলেন— পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 


সময়ের আলো/কহু

  বিষয়:   বেইজিং 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: