ডলার-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী, পুলিশের দ্বারস্থ চীনা নাগরিক!

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।সোমবার (২২ জুন)

2026-06-23T18:15:49+00:00
2026-06-23T18:15:49+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
ডলার-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী, পুলিশের দ্বারস্থ চীনা নাগরিক!
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:১৫ পিএম 
ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।

সোমবার (২২ জুন) রাতে চীনা নাগরিক ফুলবাড়ী থানায় গেলেও ঘটনাস্থল ঢাকার সাভার হওয়ায় তাকে সেখানকার থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

চীনা নাগরিক আন হংওয়েই বলেন, আমার স্ত্রী মোর্শেদা প্রতারণার মাধ্যমে ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে সে নিখোঁজ হয়েছেন। তাই থানায় এসেছি পুলিশ পরামর্শ দিয়েছেন ঢাকার সাভার থানার অভিযোগ করার জন্য।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান নাঈম জানান, চিনা নাগরিক থানায় এসেছিলো অভিযোগের বিষয়টি ঢাকার সাভারে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগের বিষয়টি পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি জানান তিনি।


উল্লেখ, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসলে চীনা নাগরিককে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে এলাকায়।

সময়ের আলো/আতা



  বিষয়:   ডলার  নথি  উধাও  স্ত্রী  পুলিশ  দ্বারস্থ  চীনা নাগরিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: