চান্দিনায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৭

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন

2026-06-23T19:04:06+00:00
2026-06-23T19:04:06+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
চান্দিনায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৭
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:০৪ পিএম 
ছবি : সময়ের আলো
কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মো. তমিজ উদ্দিন (৫৫) এবং কংগাই ইউনিয়ন কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া, জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল্লাহ (২২) ও মো. ইউনুছ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে দাউদকান্দি উপজেলার কেশব বিশ্বাস (৩৫), মো. আনোয়ার হোসেন (৩৩) এবং চান্দিনা উপজেলার মো. ফয়সাল আহাম্মেদকে (৩৩) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারের পর তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুমিল্লা  চান্দিনা  পুলিশ  অভিযান  আওয়ামী লীগ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: