ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ হারালেন কর্মচারী

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিয়াকুল ইসলাম নামে এক বাগানমালী।মঙ্গলবার (২৩ জুন) সকালে আহত

2026-06-23T19:37:05+00:00
2026-06-23T19:37:05+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ হারালেন কর্মচারী
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৩৭ পিএম 
নিহত বাগানমালী সিয়াকুল ইসলাম। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিয়াকুল ইসলাম নামে এক বাগানমালী।

মঙ্গলবার (২৩ জুন) সকালে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন জানান, সকালে কাঁঠাল সংগ্রহের কাজ করার সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন সিয়াকুল ইসলাম। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন বাগানমালী মিলে রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়ার কাজ করছিলেন। বেশিরভাগ কাঁঠাল জাল ও বিশেষ সরঞ্জামের সাহায্যে নামানো হলেও শেষের দিকে একটি কাঁঠাল পাড়তে গিয়ে গাছে ওঠেন সিয়াকুল ইসলাম।


সহকর্মীর ভাষ্যমতে, শেষ কাঁঠালটি নামানোর সময় একটি ছোট কাঁঠাল তার শরীরে আঘাত করলে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর গাছের পাশের নিরাপত্তা কক্ষের দেয়ালে ধাক্কা লেগে নিচে পড়ে যান। 

হল সূত্রে জানা গেছে, মরদেহ গোসলের জন্য দক্ষিণ আজিমপুরে নেওয়া হয়েছে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নিজ জেলা নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামে দাফনের জন্য নেওয়া হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ঢাবি  কাঁঠাল পাড়তে  প্রাণ হারালেন  কর্মচারী 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: