দিল্লি বিমানবন্দর থেকে ডা. জাহেদের ফেরা নিয়ে যা জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসা নিয়ে অবশেষে মুখ খুললো ভারত।মঙ্গলবার

2026-06-23T18:50:44+00:00
2026-06-23T19:39:31+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দিল্লি বিমানবন্দর থেকে ডা. জাহেদের ফেরা নিয়ে যা জানাল ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৫০ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৭:৩৯ পিএম
ডা. জাহেদ উর রহমান ও রনধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসা নিয়ে অবশেষে মুখ খুললো ভারত।

মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ বিষয়ে কথা বলেন।

রনধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ব্যক্তিগত পাসপোর্ট এবং সার্ক ভিসা নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের পর ভারতে প্রবেশের অনুমতি দেন। তবে তিনি নিজ সিদ্ধান্তে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যান।’ 


এর আগে, ১৪ জুন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান। সেখানে পৌঁছেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। 

কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে আড়াই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। পরে দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   দিল্লি বিমানবন্দর  ডা. জাহেদ  ভারত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: