টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক আর নেই

টাঙ্গাইল সংবাদদাতা

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই।মঙ্গলবার (২৩ জুন)

2026-06-23T22:18:13+00:00
2026-06-23T22:18:13+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক আর নেই
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:১৮ পিএম 
টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

কবির হোসেনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   টাঙ্গাইল  ভাইরাল কৃষক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: