দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় ৭৪ জনকে আসামি

2026-06-23T21:49:47+00:00
2026-06-23T21:49:47+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৪৯ পিএম 
বাম থেকে উপজেলা চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ ও পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু । ছবি : সংগৃহীত
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় ৭৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া এজাহার নামীয় একজন ও দুই অজ্ঞাতনামাসহ ৩ আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার এস আই নওশাদ আলী বাদী হয়ে সোমবার (২২ জুন) এই মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এই মামলায় ৩ আসামিকে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রাহমান মিঠুসহ মোট ৭৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে এজাহার নামীয় ১৪ জন ও অজ্ঞাতনামা আসামি রয়েছে ৬০ জন। পুলিশ মামলা দায়ের করার আগে সন্দিগ্ধ একজন এবং মামলা দায়েরের পরে আরও দুই অজ্ঞাতনামা আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার বাজুখলসী গ্রামের ছাত্রলীগ নেতা ও এজাহার নামীয় ৮ নম্বর আসামি শিমুল আহমেদ (৩১), কয়ামাজমপুর গ্রামের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান খোকন (৩০) ও কিসমত গণকৈড় ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাসুদ রানা (৩২)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২২ জুন ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল এলাকায় ব্রিজের উত্তর পাশে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিল শেষ সটকে পড়ে সবাই।


প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গণমাধ্যমে প্রচারিত-প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্র পর্যালোচনা করে ঝটিকা মিছিলে অংশ নিয়েছে এমন ১৩ জনকে সনাক্ত করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শরীফ চেয়ারম্যান নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রচার করে মিছিলকারীদের প্ররোচনা, সহযোগিতা ও সমর্থন দেয়ার অভিযোগে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফকে মামলায় আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদী এস আই নওশাদ আলী মামলা দায়েরের কারণ হিসেবে এজাহারে উল্লেখ করেন, সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফের পরিকল্পনা ও নির্দেশনায় অপর আসামিরা সরকার বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্দেশ্যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   রাজশাহী  দুর্গাপুর  চেয়ারম্যান  মেয়র  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: