টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ২৯ শিক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে টিউবওয়েলের পানি পান করে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয়ে

2026-06-23T16:41:43+00:00
2026-06-23T16:43:25+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ২৯ শিক্ষার্থী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৪১ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৪:৪৩ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের নাগরপুরে টিউবওয়েলের পানি পান করে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ২৭ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর ২ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ।

জানা যায়, সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পানি পান করে। তারপরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। প্রথমে অসুস্থ সবাইকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ২ জনের অবস্থার অবনতি হলে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।


মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে টিউবওয়েলে কেউ বিষাক্ত কিছু মিশিয়ে রেখেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদীর আহমেদ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন জানান, পানিতে কোনো কিছু মেশানো হয়েছে কিনা- এটা নিশ্চিত করতে টিউবওয়েলের পানি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   টাঙ্গাইল  বিদ্যালয়  টিউবওয়েল  পানি  শিক্ষার্থী  অসুস্থ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: