নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

সময়ের আলো ডেস্ক

খেলা

দীর্ঘ আড়াই বছরের বেশি সময় পর ব্রাজিল ভক্তদের বুক ফাটানো অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চেই। ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর

2026-06-24T08:48:01+00:00
2026-06-24T08:48:01+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৪৮ এএম 
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
দীর্ঘ আড়াই বছরের বেশি সময় পর ব্রাজিল ভক্তদের বুক ফাটানো অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চেই। ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে আবারও মাঠ কাঁপাতে প্রস্তুত নেইমার জুনিয়র। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের দলের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি নিজেই।

বৃহস্পতিবার (২৫ জুন) মিয়ামিতে বাংলাদেশ সময় ভোর ৫টায় (বৃহস্পতিবার) গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের আপডেট দিতে গিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় আনচেলত্তিকে। ইতালিয়ান এ মাস্টারমাইন্ড হাসতে হাসতে সাংবাদিকদের বলেন, ‘নেইমার খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত। সে চলতি সপ্তাহে বাকিদের সঙ্গে খুব ভালো অনুশীলন করেছে এবং নিজেকে প্রস্তুত করেছে। ওর মতো কোয়ালিটির একজন খেলোয়াড় দলে ফেরাটা আমাদের জন্য বিশাল স্বস্তির।’

নেইমারকে কি শুরু থেকেই খেলানো হবে? এমন প্রশ্নের জবাবে রসবোধের আশ্রয় নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি নিজে বুড়ো বয়সে যদি ৯০ মিনিট হেঁটে বেড়াতে পারি, তবে নেইমার তো অনায়াসে ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে! সে একদম ঠিক আছে। যদি ও মাঠে না-ও নামে, ডাগআউটে ওর উপস্থিতি, ওর অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে।’


শেষবার ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। মন্টভিডিওর সেই ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হেরেছিল এবং প্রথমার্ধেই বাঁ-পায়ের হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।

এরপর কেটে গেছে দীর্ঘ ৯৮০ দিন (প্রায় ২ বছর ৮ মাস)। চোটের কারণে কাতার বিশ্বকাপের পর দীর্ঘদিন দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটাই শেষ বিশ্বকাপ। ফলে তার ফেরা নিয়ে পুরো মিয়ামির ব্রাজিল ক্যাম্পে এখন উৎসবের আমেজ।

/কেএইচও



  বিষয়:   নেইমার  সুখবর  আনচেলত্তি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: