বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা চলছে। ১২ গ্রুপের ৪৮ দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। এখনও এই পর্বে আরেকটি করে

2026-06-24T11:34:29+00:00
2026-06-24T11:34:29+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৩৪ এএম 
বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছে পাঁচটি দল। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা চলছে। ১২ গ্রুপের ৪৮ দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। এখনও এই পর্বে আরেকটি করে ম্যাচ বাকি আছে। তবে দুই ম্যাচ খেলেই ৬টি দল রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করে ফেলেছে। এমনকি এক ম্যাচ বাকি থাকলেও বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছে পাঁচটি দল। বেশ কয়েকটি বড় দল পরের রাউন্ডে জায়গা পেতে তৃতীয় ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে।

গ্রুপ ‘এল’-এ নিজেদের টিকিয়ে থাকার লড়াইয়ে ঘানার মুখোমুখি হয়েছিল পানামা। কিন্তু বৃষ্টিভেজা ম্যাচে ঘানার কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা। প্রথম ম্যাচেও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো তাদের। 

যাদের ভাবা হচ্ছিল এই বিশ্বকাপের ডার্ক হর্স বা চমক, সেই আর্দা গুলার আর কেনান ইলদিজদের তুরস্ক এখন এক দুঃস্বপ্নের নাম। বিশ্বকাপের ইতিহাসে ১৯৬৬ সালের পর এটাই রেকর্ড- দুই ম্যাচে সর্বোচ্চ ৬২টি শট নিয়েও কোনো গোল করতে পারেনি তুরস্ক! অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারার পর প্যারাগুয়ের ১০ জনের দলের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।


৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ক্যারিবীয় দেশ হাইতির কপাল পুড়েছে ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে। এর আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। দুই ম্যাচে কোনো গোল না করেই ৮৩ নম্বর র‍্যাংকিংয়ের দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে।

এদিকে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেছিল তিউনিসিয়া। তবে নতুন ত্রাতা হার্ভে রেনার্ড ডাগআউটে এসেও ভাগ্য বদলাতে পারেননি। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরেছে তারা। টানা দ্বিতীয় হারে বিদায় নিশ্চিত হয়েছে আফ্রিকার দলটির।

বিশ্বকাপের নবাগত দল জর্ডান গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার মতো কঠিন গ্রুপে পড়েও দুর্দান্ত লড়াই করেছে। অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারার ম্যাচে আলি ওলওয়ান জর্ডানের পক্ষে বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোলটি করেন। পরের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজার আল রাশদানের গোলে প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিশ্বকাপ  দল  ম্যাচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: