ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা

2026-06-24T20:21:23+00:00
2026-06-24T20:21:23+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২১ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত রাখা হবে এবং যানবাহন চলাচলও নিয়ন্ত্রিত থাকবে। মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো-শাহবাগ, দোয়েল চত্বর, বুয়েট এলাকা, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে যানবাহন প্রবেশে বিশেষ নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার গাড়ি, রোগীবাহী অ্যাম্বুলেন্স, চিকিৎসকদের যানবাহন, গণমাধ্যমকর্মীদের পরিবহন, রাইড শেয়ারিং সেবা, খাবার ও অনলাইন পণ্য সরবরাহকারী যান এবং সরকারি গাড়ি এই নিয়ন্ত্রণের আওতার বাইরে থাকবে।

এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ আগের মতোই সীমিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি ও সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় এই সিদ্ধান্ত পরবর্তীতে পুনর্মূল্যায়ন করা হতে পারে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ঢাবি  ক্যাম্পাস 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: