নেইমারকে ছাড়াই ব্রাজিলের একাদশ ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রুপ পর্বের শেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের নকআউট পর্বের ভাগ্য নির্ধারণ

2026-06-25T03:13:56+00:00
2026-06-25T03:13:56+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
খেলা
নেইমারকে ছাড়াই ব্রাজিলের একাদশ ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:১৩ এএম 
নেইমার। ছবি : সংগৃহীত
গ্রুপ পর্বের শেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের নকআউট পর্বের ভাগ্য নির্ধারণ হবে আজকের এই ম্যাচটির ওপরই। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ের ফলাফলের ওপর ভিত্তি করেই নিশ্চিত হবে গ্রুপের প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয় দল হিসেবে ব্রাজিল শেষ ৩২-এর টিকিট কাটবে।

ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন দলের প্রাণভ্রমরা নেইমার জুনিয়র। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে ম্যাচ ফিটনেসের কথা বিবেচনা করে তাকে শুরুর একাদশে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। ফুটবল মহলের ধারণা, ম্যাচের পরিস্থিতি বুঝে শেষ ৩০ মিনিটের দিকে 'সুপার-সাব' হিসেবে মাঠ কাঁপাতে নামানো হতে পারে এই পোস্টার বয়কে।

এদিকে সেলেসাও শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে উইঙ্গার রাফিনিয়ার হ্যামস্ট্রিং ইনজুরি। চোটের কারণে স্কটল্যান্ড বধের এই মিশনে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। তবে উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ কোচ আনচেলত্তি হাইতি ম্যাচের একাদশ প্রায় অপরিবর্তিত রেখেছেন। রাফিনিয়ার অনুপস্থিতিতে স্কোয়াডে একমাত্র পরিবর্তন হিসেবে আজকের ম্যাচেও কোচের আস্থা ধরে রেখেছেন তরুণ ফরোয়ার্ড রায়ান।

ব্রাজিলের শুরুর একাদশ 

গোলরক্ষক: আলিসন

রক্ষণভাগ (ডিফেন্ডার): দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস

মধ্যমাঠ (মিডফিল্ডার): কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা

আক্রমণভাগ (ফরওয়ার্ড): রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নেইমার  কার্লো আনচেলত্তি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: