নামাজের সালাম ফেরানোর পর সাহু সেজদা

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

আমি একদিন এক লোককে দেখলাম, নামাজ শেষ করে বের হওয়ার জন্য সে দরজার দিকে যাচ্ছে। কিছু দূর গিয়ে পুনরায় বসে

2026-06-25T06:12:06+00:00
2026-06-25T06:12:06+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
ইসলাম
নামাজের সালাম ফেরানোর পর সাহু সেজদা
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:১২ এএম 
ছবি : সংগৃহীত
আমি একদিন এক লোককে দেখলাম, নামাজ শেষ করে বের হওয়ার জন্য সে দরজার দিকে যাচ্ছে। কিছু দূর গিয়ে পুনরায় বসে পড়েছে। অতঃপর সেজদা ও বৈঠকের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছে। ব্যাপারটি তার কাছে জানতে চাইলে সে বলল, আমার ওপর সাহু সেজদা ওয়াজিব ছিল।

আমি তা আদায় করতে ভুলে গিয়েছিলাম। আর মসজিদ থেকে বের হওয়ার আগপর্যন্ত যেহেতু ভুলে যাওয়া সাহু সেজদা আদায়ের সুযোগ থাকে তাই স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তা আদায় করে নিলাম। জানতে চাই, প্রশ্নোক্ত পদ্ধতিতে সাহু সেজদা আদায় করার দ্বারা কি তার নামাজ ত্রুটিমুক্ত হবে? উল্লেখ্য, লোকটি নামাজ নষ্ট হওয়ার মতো কোনো কাজ না করেই সেজদা করেছে।
তাশরিফ বরিশাল

উত্তর : লোকটির সাহু সেজদা আদায় হয়েছে। কেননা সাহু সেজদা ওয়াজিব হওয়ার পর কোনো ব্যক্তি যদি ভুলক্রমে সাহু সেজদা না করে সালাম ফিরিয়ে ফেলে এবং নামাজ নষ্ট হওয়ার মতো কোনো কাজ না করে তা হলে মসজিদ থেকে বের হওয়ার আগপর্যন্ত সাহু সেজদা করে নেওয়ার সুযোগ থাকে। 

এ ক্ষেত্রে কেবলার দিক থেকে সিনা ঘুরে গেলেও সাহু সেজদা সহিহ হয়ে যাওয়ার কথা ফকিহগণ বলেছেন। সুতরাং লোকটি নামাজ শেষ করে উঠার পর সাহু সেজদা দেওয়া সঠিক হয়েছে। (বাদায়েউস সানায়ে : ১/৪২০; ফাতহুল কাদির : ১/৪৫১; রদ্দুল মুহতার : ২/৯১) 

সময়ের আলো/আআ

  বিষয়:   নামাজ  সালাম  সাহু সেজদা 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: