খালি পেটে লেবু পানি খেলে কি গ্যাস্ট্রিক বাড়ে?

সময়ের আলো ডেস্ক

ফিচার

অনেকেই আমরা সকালে খালি পেটে লেবু পানি পান করি। এটি শরীরকে সতেজ রাখতে এবং পর্যাপ্ত পানি গ্রহণে সাহায্য করে থাকে।

2026-06-25T09:02:16+00:00
2026-06-25T09:49:18+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
ফিচার
খালি পেটে লেবু পানি খেলে কি গ্যাস্ট্রিক বাড়ে?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:০২ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৯:৪৯ এএম
সংগৃহীত ছবি
অনেকেই আমরা সকালে খালি পেটে লেবু পানি পান করি। এটি শরীরকে সতেজ রাখতে এবং পর্যাপ্ত পানি গ্রহণে সাহায্য করে থাকে। তবে সবার ক্ষেত্রে সকালে খালি পেটে লেবু পানি পান করার এর প্রভাব এক রকম নয়।   

যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা পাকস্থলীর আলসারের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে খালি পেটে লেবু পানি খেলে অস্বস্তি বাড়তে পারে। কারণ লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর সংবেদনশীল আবরণকে উত্তেজিত করতে পারে। ফলে বুকজ্বালা, টক ঢেঁকুর, পেটে জ্বালাপোড়া বা অম্বল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

অন্যদিকে, যাদের এ ধরনের সমস্যা নেই, তারা পরিমিত পরিমাণে লেবু মিশ্রিত পানি পান করলে সাধারণত কোনো সমস্যা হয় না। বরং এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং ভিটামিন সি সরবরাহ করে।

যাদের সতর্ক থাকতে হবে- 

১. যাদের নিয়মিত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে
২. যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে
৩. যাদের খালি পেটে টক খাবার খেলে অস্বস্তি হয়
৪. যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   খালি পেট  লেবু পানি  গ্যাস্ট্রিক  বাড়ে 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: