প্রাচীনকালে চিঠি পাঠাতে কেন কবুতর ব্যবহার করা হতো?

সময়ের আলো ডেস্ক

ফিচার

একসময় দূরের মানুষের কাছে চিঠি বা জরুরি বার্তা পৌঁছে দিতে কবুতর ব্যবহার করা হতো। সিনেমায় কবুতরের পায়ে চিরকুট বেঁধে পাঠানোর

2026-11-21T12:34:16+00:00
2026-11-21T12:35:35+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ফিচার
প্রাচীনকালে চিঠি পাঠাতে কেন কবুতর ব্যবহার করা হতো?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ১২:৩৫ পিএম
কবুতরের সবচেয়ে বড় সুবিধা হলো, পরিচিত জায়গায় ফিরে আসার প্রবল ক্ষমতা। ছবি : সংগৃহীত
একসময় দূরের মানুষের কাছে চিঠি বা জরুরি বার্তা পৌঁছে দিতে কবুতর ব্যবহার করা হতো। সিনেমায় কবুতরের পায়ে চিরকুট বেঁধে পাঠানোর দৃশ্য দেখা গেলেও বাস্তবে বহু শতাব্দী ধরে এই পদ্ধতির প্রচলন ছিল। কিন্তু এত পাখি থাকতে বার্তা পাঠানোর কাজে কবুতরকেই কেন বেছে নেওয়া হতো?

এর প্রধান কারণ কবুতরের অসাধারণ দিকনির্ণয় ক্ষমতা। এরা দীর্ঘ পথ পাড়ি দিয়েও নিজের বাসা বা পরিচিত স্থানে ফিরে আসতে পারে। কোনো পথ একবার অতিক্রম করলে, সেটি মনে রাখার পাশাপাশি আশপাশের বিভিন্ন চিহ্ন ও পরিবেশের সাহায্যেও দিক নির্ধারণ করতে পারে।

কবুতরের পথ খুঁজে নেওয়ার ক্ষমতা অনেকটা প্রাকৃতিক নেভিগেশন ব্যবস্থার মতো। গবেষকদের মতে, দিক নির্ধারণে তারা সূর্যের অবস্থান, পৃথিবীর চৌম্বকক্ষেত্র, ঘ্রাণ এবং আশপাশের দৃশ্যমান চিহ্ন ব্যবহার করে। এসব সংকেত কাজে লাগিয়ে দীর্ঘ দূরত্ব থেকেও নিজেদের বাসায় ফিরে আসতে পারে।


কবুতরের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিশেষ কিছু কোষ দিকনির্ণয়ের কাজে ভূমিকা রাখে বলে গবেষণায় উঠে এসেছে। এ ছাড়া, চোখের বিশেষ আলোকসংবেদনশীল প্রোটিনও তাদের পরিবেশ সম্পর্কে তথ্য পেতে সহায়তা করতে পারে।

কবুতরের সবচেয়ে বড় সুবিধা হলো, পরিচিত জায়গায় ফিরে আসার প্রবল ক্ষমতা। এ কারণে কবুতরকে প্রথমে যে স্থানে রাখা হতো, পরে অন্য জায়গায় নিয়ে গিয়ে তার পায়ে বার্তা বেঁধে ছেড়ে দিলে সেটি নিজের পরিচিত স্থানে ফিরে যেতে পারত। এভাবেই দূরত্ব পেরিয়ে দ্রুত বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হতো।

তবে, কবুতর যেকোনো গন্তব্যে চিঠি পৌঁছে দিতে পারত না। মূলত নিজের পরিচিত বাসা বা নির্দিষ্ট স্থানে ফিরে যাওয়ার ক্ষমতাকেই কাজে লাগানো হতো। এ বিশেষ বৈশিষ্ট্যের কারণেই প্রাচীনকালে যোগাযোগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছিল কবুতর।

সময়ের আলো/মহু
  বিষয়:   চিঠি  কবুতর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: