প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ৪:৪২ পিএম
এক কাপ চা ছাড়া যেন আমাদের নাশতার টেবিল অসম্পূর্ণ। ছবি : সংগৃহীত বেশিরভাগ দেশেই চা একটি জনপ্রিয় পানীয়। এক কাপ চা ছাড়া যেন আমাদের নাশতার টেবিল অসম্পূর্ণ। পৃথিবীতে অনেক ধরনের চা আছে। চলুন, মোটামুটি পরিচিত এমন কয়েকটি চা সম্পর্কে জেনে নেওয়া যাক-
অপরাজিতা চা হলো শুকনো বা তাজা অপরাজিতা ফুল থেকে তৈরি এক ধরনের নীল রঙের হারবাল চা। এতে লেবুর রস মেশালে রঙ বদলে বেগুনি বা গোলাপি হয়ে যায়। অপরাজিতা ফুলে অ্যান্থোসায়ানিন নামে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগপ্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। এই চা পান করলে যেকোনও সংক্রামক রোগের ঝুঁকি কমে যায়। ছবি : সংগৃহীত
মাকাইবাড়ি চা হলো ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে অবস্থিত ঐতিহাসিক মাকাইবাড়ি টি এস্টেটের প্রিমিয়াম জৈব ও বায়োডাইনামিক চা। যেখানকার চা অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম ও মানসিক প্রশান্তিতে সাহায্য করে। ছবি : সংগৃহীত
দুধ চা হলো চা পাতা ও দুধের সংমিশ্রণে তৈরি একটি জনপ্রিয় পানীয়। তবে, এই চা পরিমিত পরিমাণে খেতে হবে। বেশি খেলে তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ছবি : সংগৃহীত
ভেষজ চা সাধারণ চা পাতার বদলে বিভিন্ন ভেষজ পাতা, ফুল, শিকড় বা মসলা গরম পানিতে ভিজিয়ে বা ফুটিয়ে তৈরি করা হয় এবং এটি সাধারণত ক্যাফেইনমুক্ত। ছবি : সংগৃহীত
রোজেলা চা চুকাই বা মেস্তা গাছের শুকনো বৃতি বা পাপড়ি থেকে তৈরি একটি ক্যাফেইনমুক্ত ভেষজ পানীয়। এর রঙ গাঢ় লাল এবং স্বাদ হালকা টক বা টক-মিষ্টি। এই চা লিভারের চর্বি কমাতে সহায়ক। ছবি : সংগৃহীত
র বা লাল চা হলো দুধ ও চিনি ছাড়া তৈরি চা, যা সাধারণত দুধ চায়ের তুলনায় বেশি স্বাস্থ্যকর। ছবি : সংগৃহীত
গ্রীন টি হলো ক্যামেলিয়া সাইনেনসিস গাছের পাতা ও কুঁড়ি থেকে তৈরি এক ধরনের চা, যা ফার্মেন্টেশন বা অক্সিডেশন ছাড়াই প্রক্রিয়াজাত করা হয়। গ্রিন টিতে পলিফেনল ও ক্যাটেচিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমানো, মস্তিষ্কের সজাগতা বাড়ানো এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। ছবি : সংগৃহীত
সময়ের আলো/মহু