ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির ওপর দিয়ে পরপর

2026-06-25T16:53:08+00:00
2026-06-25T16:55:33+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৪:৫৫ পিএম
রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে শত শত ঘরবাড়ি ও অবকাঠামো ভেঙে পড়েছে। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির ওপর দিয়ে পরপর দুটি শক্তিশালী ভূকম্পন বয়ে যায়। এর ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে শত শত ঘরবাড়ি ও অবকাঠামো ভেঙে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর ঠিক ৪০ সেকেন্ড পরেই দেশটিতে আঘাত হানে ৭.৫ মাত্রার দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প। প্রাথমিক অবস্থায় ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছিল যে, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা ১ লাখ ছুঁয়ে যেতে পারে। তবে পরবর্তীতে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ১৬৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চলমান ভয়াবহ পরিস্থিতির কারণে তিনি ইতিমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা বেশ কিছু ভিডিওতে ভেনেজুয়েলাজুড়ে ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মার-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ঢালে থাকা বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।

এদিকে ভূমিকম্পের পরপরই আতঙ্কিত বাসিন্দারা তাদের পরিবার-পরিজন ও গৃহপালিত প্রাণী নিয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। পরবর্তী শক্তিশালী ভূকম্পনের (আফটারশক) আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ পুরো রাতটি খোলা আকাশের নিচেই কাটিয়েছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ভেনেজুয়েলা  ভূমিকম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: