কৃষক হত্যায় মামলায় টাঙ্গাইলে সহোদর ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে কৃষক হত্যা মামলায় সহোদর দুই ভাইসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্পেশাল দায়রা

2026-06-25T22:16:13+00:00
2026-06-25T22:16:13+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
কৃষক হত্যায় মামলায় টাঙ্গাইলে সহোদর ভাইসহ ৩ জনের যাবজ্জীবন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:১৬ পিএম 
ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের সখীপুরে কৃষক হত্যা মামলায় সহোদর দুই ভাইসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্পেশাল দায়রা জজ দিলার আলো চন্দনা এ রায় দেন।

একই সাথে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার বাকি ১১ আসামীকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন, সখীপুরের কচুয়া দক্ষিণপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে আবুল কাশেম এবং হায়দার আলীর ছেলে মো. রওশন আলী ও মো. মোস্তাক।

স্পেশাল দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই বাদী ওহাব সিকদারের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা হামলা ও মারধর করে। এ ঘটনায় ওহাববের চাচাতো ভাই দুলাল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই দুলাল ঢাকায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে ওই বছরের ৩১ আগস্ট চার্জশীট দেয় সখীপুর থানার এসআই আবুল কালাম আজাদ। মামলা চলাকালীন সময়ে তিন জন আসামী মৃত্যুবরণ করেন। পরে মামলার সাক্ষ্য গ্রহণসহ যাবতীয় কার্যক্রম শেষে বিচারক রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামী আবুল কাশেম ও রওশন আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডিত আসামী মোস্তাক পলাতক রয়েছে, বলেও জানান তিনি। 

সময়ের আলো/আতা
  বিষয়:   কৃষক  হত্যা  মামলা  টাঙ্গাইল  সহোদর  ভাই  যাবজ্জীবন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: