২ মিনিটেই সানের গোলে এগিয়ে জার্মানি

সময়ের আলো ডেস্ক

খেলা

ম্যাচের শুরুতেই যেন বজ্রপাত! গ্যালারিতে বসা ইকুয়েডরের সমর্থকেরা তখনো ঠিকভাবে নিজেদের গুছিয়ে নিতে পারেননি, উচ্ছ্বাসে কণ্ঠ মেলানোরও সুযোগ পাননি। এরই

2026-06-26T02:12:18+00:00
2026-06-26T02:34:25+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
২ মিনিটেই সানের গোলে এগিয়ে জার্মানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:১২ এএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ২:৩৪ এএম
সংগৃহীত ছবি
ম্যাচের শুরুতেই যেন বজ্রপাত! গ্যালারিতে বসা ইকুয়েডরের সমর্থকেরা তখনো ঠিকভাবে নিজেদের গুছিয়ে নিতে পারেননি, উচ্ছ্বাসে কণ্ঠ মেলানোরও সুযোগ পাননি। এরই মধ্যে তাদের হৃদয়ে প্রথম ধাক্কা দিল জার্মানি। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে দ্রুতগতির এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁক খুঁজে নেন জার্মান ফরোয়ার্ড লেরয় সানে। বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের নিখুঁত, বাঁকানো এক শটে বল জড়িয়ে দেন জালে।

স্টেডিয়ামজুড়ে তখন জার্মান সমর্থকদের উল্লাস, আর ইকুয়েডর শিবিরে নেমে আসে হতবাক নীরবতা। চোখের পলকে করা সানের এই গোলেই ম্যাচের শুরুতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। 

শুরুর বাঁশির পর মাত্র দুই মিনিটেই নিজেদের আক্রমণাত্মক মনোভাবের জানান দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফলাফল : 
জার্মানি ১-০ ইকুয়েডর



  বিষয়:   গোল  জার্মানি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: