সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (৪২) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম

2026-06-26T21:44:25+00:00
2026-06-26T21:44:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:৪৪ পিএম 
দুর্ঘটনা কবলিত মাক্রোবাস ও মোটরসাইকেল। ছবি : সমেয়র আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (৪২) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহিউদ্দিন মোটরসাইকেলযোগে মাদাম বিবিরহাট থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মাক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও মাদাম বিবিরহাট এলাকার বাসিন্দা কতুব উদ্দিন শিবলী।

এদিকে, মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আবু তাহের, সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, সহ-সেক্রেটারি কতুব উদ্দিন শিবলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড  সড়ক দুর্ঘটনা  জামায়াত নেতা  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: