ঢাকার বাংলাবাজারে ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল থেকে ধারালো অস্ত্রের আঘাতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক

2026-06-26T20:55:11+00:00
2026-06-26T20:55:59+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
সারাদেশ
ঢাকার বাংলাবাজারে ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ৮:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল থেকে ধারালো অস্ত্রের আঘাতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে তাজিয়া মিছিল থেকে বাংলাবাজার এলাকায় ধারালো ছুরি সাদৃশ্য বস্তুর আঘাতে গুরুতর আহত হন ওই যুবক। সেখান থেকে পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স হবে আনুমানিক (৩০) বছর। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঢাকা  বাংলাবাজার  যুবক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: