দেম্বেলের দুর্দান্ত গোলে বিরতির আগেই এগিয়ে ফ্রান্স

সময়ের আলো ডেস্ক

খেলা

গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে দারুণ শুরু করেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধেই উসমান দেম্বেলের করা একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে

2026-06-27T01:22:06+00:00
2026-06-27T01:22:06+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
দেম্বেলের দুর্দান্ত গোলে বিরতির আগেই এগিয়ে ফ্রান্স
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:২২ এএম 
সংগৃহীত ছবি
গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে দারুণ শুরু করেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধেই উসমান দেম্বেলের করা একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসিরা।

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ফ্রান্স। সেই চাপের ফলও পেয়ে যায় ম্যাচের সপ্তম মিনিটেই।
আরও পড়ুন

নিজেদের অর্ধ থেকে কিলিয়ান এমবাপ্পে দারুণ একটি লং পাস বাড়িয়ে দেন সামনে থাকা উসমান দেম্বেলের উদ্দেশে। বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুতগতিতে নরওয়ের রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর গোলরক্ষক এগিল সেলভিককে ফাঁকি দিয়ে নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে।

দেম্বেলের এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। গোল হজমের পর নরওয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও প্রথমার্ধে ফরাসি রক্ষণ ভাঙতে পারেনি। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বিশ্বকাপের অন্যতম ফেবারিট দলটি।

গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে দ্বিতীয়ার্ধেও এই ব্যবধান ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামে ফ্রান্স, আর সমতায় ফেরার মিশনে নামে নরওয়ে।

এএডি/
  বিষয়:   দেম্বেল  দুর্দান্ত  গোল  বিরতি  ফ্রান্স 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: