দেম্বেলের হ্যাটট্রিকে ৪-১ ব্যবধানে নরওয়েকে হারিয়ে গ্রুপসেরা ফ্রান্স

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স।

2026-06-27T03:22:14+00:00
2026-06-27T03:22:14+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
খেলা
দেম্বেলের হ্যাটট্রিকে ৪-১ ব্যবধানে নরওয়েকে হারিয়ে গ্রুপসেরা ফ্রান্স
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:২২ এএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের নায়ক উসমান দেম্বেলে, যিনি দুর্দান্ত হ্যাটট্রিক করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ফ্রান্স। মাত্র ৭ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের পাস থেকে বক্সের ভেতর নিখুঁত শটে গোল করেন দেম্বেলে, যার মাধ্যমে এগিয়ে যায় ফরাসিরা।
আরও পড়ুন

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ফ্রান্স। ধারাবাহিক আক্রমণে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। প্রতিটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমবাপ্পে, যিনি একাধিক অ্যাসিস্ট করে নরওয়ের রক্ষণভাগকে চাপে রাখেন।

মাঝে একবার নরওয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে এবং থেলোনিয়াস আসগার্ডের গোলে ব্যবধান কমায়। তবে ফ্রান্সের চাপ কমানো যায়নি। নিয়মিত সময়ের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেজিরে দুয়ের গোলে ব্যবধান ৪-১ করেন ফ্রান্স। ব্র্যাডলি বারকোলার অ্যাসিস্ট থেকে আসা এই গোলেই নিশ্চিত হয় বড় জয়।

এএডি/


  বিষয়:   দেম্বেল  হ্যাটট্রিক  নরওয়ে  গ্রুপ  সেরা  ফ্রান্স 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: