৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইবোলা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। আফ্রিকার তিন দেশ- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং

2026-06-27T05:51:08+00:00
2026-06-27T05:51:08+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৫১ এএম 
সংগৃহীত ছবি
ইবোলা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। আফ্রিকার তিন দেশ- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। একইসঙ্গে এসব দেশের নাগরিকদের নতুন ভিসা প্রদান ও সৌদিতে প্রবেশও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু সরাসরি নয়, তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাও গ্রহণযোগ্য হবে না। এছাড়া সৌদি আরবে ভ্রমণের আগে গত ২১ দিনের মধ্যে ওই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন- এমন বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ কার্যকর থাকবে।
আরও পড়ুন

দেশটির পাবলিক হেলথ অথরিটি ‘ওয়াকায়া’ বলছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নজরদারি ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

এদিকে, আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা যাত্রীদের জন্যও বাড়তি স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং চালু করা হয়েছে। সৌদি আরবের সব স্থল, নৌ ও বিমানবন্দরে রোগ শনাক্তকরণ, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো হয়েছে।

ওয়াকায়ার তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ইবোলা আক্রান্ত বা সন্দেহভাজন কোনো রোগী শনাক্ত হয়নি। দেশটির জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে। প্রয়োজন হলে জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এএডি/
  বিষয়:   দেশ  নাগরিক  সৌদি  ভ্রমণ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: