২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ একই সময়ে শুরু হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। একদিকে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে, অন্যদিকে কেপ ভার্দের মুখোমুখি সৌদি আরব। চার দলের ভাগ্য নির্ধারণে শেষ রাউন্ডের এই ম্যাচগুলোতে উত্তেজনার পারদ তুঙ্গে।
শনিবার (২৭ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করা স্প্যানিশদের জন্য জয়ই যথেষ্ট শীর্ষস্থান ধরে রাখতে। তবে উরুগুয়ের জন্য এই ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করতে হলে তাদের অন্তত পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হবে।
আরও পড়ুন
একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে খেলছে সৌদি আরব। দুই দলের সামনেই নকআউটে ওঠার সুযোগ থাকলেও সমীকরণ ভিন্ন।
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই দারুণ চমক দেখিয়েছে কেপ ভার্দে। শক্তিশালী স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এবার সৌদির বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা জোরালো হবে।
অন্যদিকে সৌদি আরবের জন্য এটি কার্যত অলিখিত ফাইনাল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে কেপ ভার্দেকে হারানোর বিকল্প নেই। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।
এএডি/