প্রধানমন্ত্রীর সফরে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে

2026-06-27T17:02:04+00:00
2026-06-27T17:02:04+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সফরে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:০২ পিএম 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ।

শনিবার (২৭ জুন) প্রধানমন্ত্রীর সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপনকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে দেশ দুটির সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এছাড়া দুই দেশের শীর্ষ পর্যায়ের ফলপ্রসূ বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে।


তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করছেন এবং পুরনো সব খারাপ দৃষ্টান্ত বাদ দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়া ও ফেরার সময় জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রচলিত সংস্কৃতি বন্ধ করে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
 
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ধন্যবাদ প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রধানমন্ত্রী  সফর  সহযোগিতা  নতুন  দিগন্ত  মির্জা ফখরুল ইসলাম আলমগীর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: