শেখ হাসিনার পথে হাঁটলে তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না : মামুনুল হক

ময়মনসিংহ সংবাাদদাতা

রাজনীতি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে

2026-06-27T20:18:50+00:00
2026-06-27T20:18:50+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
রাজনীতি
শেখ হাসিনার পথে হাঁটলে তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না : মামুনুল হক
ময়মনসিংহ সংবাাদদাতা
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:১৮ পিএম 
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না।

শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণভোটে ৭০ শতাংশ মানুষের যে অধিকার, মানুষের যে ইচ্ছার প্রতিফলন ঘটেছে সেটা শান্তিপ্রিয় উপায়ে বাস্তবায়ন করবার দাবি জানাচ্ছি। যদি বর্তমান সরকার সেটা করতে ব্যর্থ হয়, আমি আজ ময়মনসিংহের এই কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে পরিষ্কার বলতে চাই, ১৯৭০ সালে স্বৈরাচারী পাকিস্তানি গোষ্ঠী তারা যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার মানতে চায় নাই, যেমনিভাবে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার বাংলার মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে এদেশের মানুষের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নিয়েছিল। যদি জনাব তারেক জিয়া এবং বিএনপি সেই পাকিস্তানি স্বৈরাশাসকদের আর ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটে, বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না।’ 


তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন ভালো কথা। মনে রাখবেন, শুধুমাত্র টাকার বিনিময়ে জনগণের সম্মান এবং মর্যাদা আপনারা কিনতে পারবেন না। শেখ হাসিনা মনে করেছিল পদ্মা সেতু আর মেট্রোরেল দিলেই বাংলাদেশের মানুষ তাদের সম্মান এবং মর্যাদা বিকিয়ে দেবে। ইতিহাস প্রমাণ করেছে, বাংলাদেশের আত্মবিমানী মানুষ না খেয়ে থাকতে পারে। তারা তাদের সম্মান এবং গৌরব কোনো স্বৈরাচারীর পায়ের নিচে পিষ্ট হতে দেয় না।’

তিনি আরও বলেন, ‘৩২ রাজনৈতিক দলকে বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোকের সাথে যোগসাজশ করে ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য চোরাই পথ আবিষ্কার করেছে। আমি বিএনপিকে বলতে চাই, এই চোরাই পথ দিয়ে যদি তোমরা বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে দলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শেখ হাসিনা  তারেক জিয়া  মামুনুল হক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: