এইচএসসি পরীক্ষার কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

রাজশাহী ব্যুরো

সারাদেশ

আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন

2026-06-27T23:05:07+00:00
2026-06-27T23:26:40+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
এইচএসসি পরীক্ষার কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:০৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ১১:২৬ পিএম
ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষামন্ত্রী আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে কেন্দ্র সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, পরীক্ষার সর্বোচ্চ স্বচ্ছতা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উবায়দুল হক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ফারুক আহম্মেদ।


এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান এবং উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা)। বোর্ডের আওতাধীন ৮টি জেলার ২০৮টি কেন্দ্র থেকে আগত কেন্দ্র সচিবরা এই সভায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুঞ্জুর রহমান খান।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। বোর্ডের আওতাধীন ৮টি জেলায় সর্বমোট ২০৮টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   এইচএসসি পরীক্ষা  কক্ষ  সিসি ক্যামেরা  স্থাপন  শিক্ষামন্ত্রীর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: