বিরতিতে ১-১ সমতায় আলজেরিয়া-অস্ট্রিয়া

সময়ের আলো ডেস্ক

খেলা

গ্রুপ ‘জে’-তে শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে জমে উঠেছে অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচ। প্রথমার্ধ শেষে দুই দলই ১-১ গোলে সমতায়

2026-06-28T09:10:01+00:00
2026-06-28T09:10:01+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
খেলা
বিরতিতে ১-১ সমতায় আলজেরিয়া-অস্ট্রিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৯:১০ এএম 
সংগৃহীত ছবি
গ্রুপ ‘জে’-তে শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে জমে উঠেছে অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচ। প্রথমার্ধ শেষে দুই দলই ১-১ গোলে সমতায় থাকায় রানার্সআপ নির্ধারণের সমীকরণ এখনও পুরোপুরি খোলা রয়েছে।

রোববার (২৮ জুন) ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আলজেরিয়া। তবে খেলার ধারার বিপরীতে প্রথম গোলটি তুলে নেয় অস্ট্রিয়া। অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আর্নাউতোভিচ সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন।

গোল হজমের পরও আক্রমণের ধার কমায়নি আলজেরিয়া। বিরতির ঠিক আগে তাদের প্রচেষ্টার ফল আসে। রফিক বেলঘালির গোলে ম্যাচে সমতা ফেরায় আফ্রিকার প্রতিনিধিরা। ফলে ১-১ স্কোরলাইন নিয়েই প্রথমার্ধ শেষ হয়।
আরও পড়ুন

এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি, কারণ দুই দলই ম্যাচের আগে সমান ৪ পয়েন্ট নিয়ে মাঠে নেমেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় অস্ট্রিয়া টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তবে দ্বিতীয়ার্ধের ফলই নির্ধারণ করবে কে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় যাবে। একই সঙ্গে এই গ্রুপ থেকে সেরা তৃতীয় দল হিসেবেও পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা থাকায় প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে একই সময়ে গ্রুপের অপর ম্যাচে ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করা আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে খেলছে। সেই ম্যাচে প্রথমার্ধ শেষে জিওভান্নি লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা। ফলে গ্রুপের শীর্ষস্থান নিয়ে আর কোনো অনিশ্চয়তা না থাকলেও দ্বিতীয় স্থান নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে।

এএডি/


  বিষয়:   বিরতি  সমতা  আলজেরিয়া  অস্ট্রিয়া  ম্যাচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: