ইনানী সমুদ্রসৈকতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার জেলার উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক হাটহাজারীর মোহাম্মদ সায়েম (২৩) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২৮ জুন)

2026-06-28T16:49:19+00:00
2026-06-28T16:49:19+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
ইনানী সমুদ্রসৈকতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম 
মোহাম্মদ সায়েম। ছবি : সংগৃহীত
কক্সবাজার জেলার উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক হাটহাজারীর মোহাম্মদ সায়েম (২৩) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজু ব্রিজের উত্তর পাশে মোহাম্মদ সায়েমের মরদেহটি পাওয়া যায়।

নিহত মোহাম্মদ সায়েম হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুয়াইশস্থ ভরাপুকুর এলাকার রাহাত খান চৌধুরী বাড়ির ইকবালের একমাত্র ছেলে।


জানা যায়, গত শনিবার দুপুরের দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে কক্সবাজার ভ্রমণে যাওয়া মোহাম্মদ সায়েম ও তার বন্ধু আরমান উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে মোহাম্মদ সায়েম সাগরের পানিতে ডুবে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকাল ১০টার দিকে রেজু ব্রিজের উত্তর পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

পার্শ্ববর্তী বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লোকমান হাকিম রোববার দুপুরের দিকে এ প্রতিবেদককে জানান, নিহত সায়েমের মরদেহ নিয়ে তার বাবা ইকবালসহ পরিবারের লোকজন নিজ বাড়ির উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওনা হয়েছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইনানী সমুদ্রসৈকত  নিখোঁজ যুবক  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: