বিপদসীমার ওপর পানি, খুলে দেওয়া হল তিস্তা ব্যারেজ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা পানি ফের বাড়ছে। রোববার সকাল থেকে আবারও তিস্তার পানি বাড়তে শুরু করে বিপৎসীমার

2026-06-28T19:27:36+00:00
2026-06-28T19:27:36+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিপদসীমার ওপর পানি, খুলে দেওয়া হল তিস্তা ব্যারেজ
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:২৭ পিএম 
তিস্তা ব্যারাজের ৪৪টি গেটের সবগুলোই খুলে দেওয়া হয়েছে। ছবি : সময়ের আলো
ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা পানি ফের বাড়ছে। রোববার সকাল থেকে আবারও তিস্তার পানি বাড়তে শুরু করে বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানির ঢল সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি গেটের সবগুলোই খুলে দেওয়া হয়েছে। 

রোববার (২৮ জুন) বিকেল ৩টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে দুপুর ১২টায় ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

জানা গেছে, ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী চরে বাদামখেত, ধানের বীজ তলা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।


তিস্তাপাড়ের কৃষক রবিউল ইসলাম বলেন, তিস্তার পানি বাড়ছে। এনিয়ে আমরা আতঙ্কে আছি। পানি বাড়লে আমাদের আমন ধানের বীজতলার চারা গুলোর অনেক ক্ষয়ক্ষতি হবে।

গড্ডিমারী গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, সকাল থেকে পানি বাড়ছে, শুনছি ভারত পানি ছেড়ে দিয়েছে। এ পানি যদি আসতে থাকে চর অঞ্চলে আমন ধানের চারা গুলো নষ্ট হয়ে যাবে। এছাড়াও বাদম, মিষ্টি কুমড়াসহ অনেক ফসল নষ্ট হয়ে যাবে। 

তিস্তার ডালিয়া পয়েন্টে পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম বলেন, সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। বিকেল ৩টায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল থেকে পানি বৃদ্ধি পাচ্ছে, তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সময়ের আলো/জোই  

  বিষয়:   বিপৎসীমার ওপর তিস্তার পানি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: