হাতীবান্ধায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা সোনালী ব্যাংকের সামনে

2026-08-15T19:49:52+00:00
2026-08-15T19:49:52+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাতীবান্ধায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম 
হাতীবান্ধায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত। ছবি : সময়ের আলো
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম এবং সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ। 

ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন, ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার আজিমউদ্দীনের ছেলে রশিদুল ইসলাম (৩৫), উত্তর সিংগীমারী এলাকার আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম এবং নিহত জহুরুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৬)।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজ দুপুরে উপজেলার বন্দর বাসস্ট্যান্ডের দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি খালি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মোটরসাইকেল শো-রুমে ঢুকে যায়।

ঘটনাস্থলেই অটোযাত্রী আব্দুল মজিদ নিহত হন এবং জহুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   হাতীবান্ধা  লালমনিরহাট  ট্রাকচাপা  অটোরিকশা  যাত্রী নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: