নাটোরে বাস-ভটভটি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৪

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার ধামানিয়াপাড়া মহল্লা এখন শোকে স্তব্দ। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরে বাস ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষের ঘটনায়

2026-08-15T19:31:11+00:00
2026-08-15T19:31:11+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সারাদেশ
নাটোরে বাস-ভটভটি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৪
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৩১ পিএম 
দুর্ঘটনাকবলিত ভটভটি। সংগৃহীত ছবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার ধামানিয়াপাড়া মহল্লা এখন শোকে স্তব্দ। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরে বাস ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হোসেন (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়।
 
নিহত গরু ব্যবসায়ীরা হলেন ধামানিয়াপাড়া মহল্লার দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম, একই এলাকার নাজমুল হোসেন এবং লক্ষ্মীপুর পৌরসভার আব্দুর রহমান। 

গত ৮ আগস্ট চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে নয়াবাজার এলাকায় তাদের বহনকারী ভুটভুটির সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী 'আরআর ট্রাভেলস' বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন, পরদিন চিকিৎসাধীন অবস্থায় একজন এবং শনিবার আইসিইউতে মারা যান নাজমুল। বর্তমানে আরও দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। পলাতক বাসচালককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নাটোর  দুর্ঘটনা  একই মহল্লা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: