বিজিবির তৎপরতায় মহেশপুর সীমান্তে ব্যর্থ পুশইন চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটেলিয়ন

2026-08-15T19:27:55+00:00
2026-08-16T00:49:42+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিজিবির তৎপরতায় মহেশপুর সীমান্তে ব্যর্থ পুশইন চেষ্টা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ১২:৪৯ এএম
সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটেলিয়ন ৫৮ বিজিবির অধীনস্থ কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ১ টার দিকে সীমান্তে পিলার ৬১/১২ আর সংলগ্ন গেইট ব্যবহার করে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের মাহেন্দ্রা ক্যাম্প ৪ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়। তাদের মধ্যে দুইজন পুরুষ ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। 


বিএসএফের এই তৎপরতা সীমান্ত অতিক্রম করার আগেই কুসুমপুর বিজিবির নিয়মিত টহল দলের নজরে আসে। বিজিবি সদস্যদের তীব্র বাধা ও শক্ত অবস্থানের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইনে ব্যর্থ হয়। তবে পুশইনের ৪ ব্যক্তি বর্তমানে শূন্য রেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরের একটি কলাবাগানে অবস্থান করছেন।

বিজিবির পক্ষ থেকে ঘটনার বিষয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   বিজিবি  তৎপরতা  মহেশপুর  সীমান্ত  পুশইন চেষ্টা  ঝিনাইদহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: