সবাইকে নিয়ে ঢাকাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সবাইকে সঙ্গে নিয়ে ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)

2026-08-15T19:40:51+00:00
2026-08-15T19:42:57+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
সবাইকে নিয়ে ঢাকাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৭:৪২ পিএম
রাজধানীর মিরপুর-২ এলাকায় আয়োজিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডিএনসিসি প্রশাসক । ছবি : সংগৃহীত
সবাইকে সঙ্গে নিয়ে ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ঢাকাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখার লক্ষ্যে প্রয়োজনীয় অনুশাসন জারি করা হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশন ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মিরপুর-২ এলাকায় আয়োজিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্কুল-কলেজের মাধ্যমে প্রতি সপ্তাহেই সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

শফিকুল ইসলাম খান বলেন, "শুধু সিটি করপোরেশনের পক্ষে একা পুরো শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-নাগরিকদের এ কার্যক্রমে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।"

নাগরিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "চলার পথে ব্যবহৃত টিস্যু বা ছোট পানির বোতল নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। সবাই সচেতন হলে রাস্তার আশপাশে বিচ্ছিন্ন কোনো আবর্জনা চোখে পড়বে না এবং আমরা একটি সুন্দর নগরী উপহার দিতে পারব।"


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি পরিচ্ছন্নতা কার্যক্রমে সিটি করপোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

এদিকে একই দিন সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে ডিএনসিসির একটি প্রতিনিধি দল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্য সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ঢাকা  পরিচ্ছন্ন  আধুনিক  নগরী  ডিএনসিসি প্রশাসক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: