নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩টার দিকে

2026-08-15T12:28:32+00:00
2026-08-15T17:58:04+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২ শিক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৫:৫৮ পিএম
আটক ২ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 


আটক শিক্ষার্থীদের একজন আবদুল কাদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এবং বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। অন্য শিক্ষার্থীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নাম, পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুজনের সাংগঠনিক সম্পৃক্ততা, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম এবং কোনো কর্মসূচি বা সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের তথ্য পাওয়া যায় কিনা- সেই বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

এছাড়া, তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা, অভিযোগ বা পূর্ববর্তী আইনি রেকর্ড রয়েছে কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   আওয়ামী লীগ  সম্পৃক্ততা  অভিযোগ  আটক  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: