‘আপত্তিকর’ ধর্মীয় বিষয় সম্প্রচার করায় পাকিস্তানে জিও নিউজের লাইসেন্স স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানে 'আপত্তিকর' ধর্মীয় বিষয়বস্তু সম্প্রচারের অভিযোগে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য

2026-06-28T22:01:07+00:00
2026-06-28T22:01:07+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘আপত্তিকর’ ধর্মীয় বিষয় সম্প্রচার করায় পাকিস্তানে জিও নিউজের লাইসেন্স স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:০১ পিএম 
ছবি : সংগৃহীত
মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানে 'আপত্তিকর' ধর্মীয় বিষয়বস্তু সম্প্রচারের অভিযোগে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির সরকার।

নিয়ন্ত্রক সংস্থার দাবি, গত ২৬ জুন সম্প্রচারিত একটি অনুষ্ঠানে জিও নিউজ এমন কিছু 'ধর্মীয় দৃশ্যায়ন' প্রচার করেছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।

জিও নিউজ অবশ্য এ জন্য ক্ষমা চেয়েছে। রোববার (২৮ জুন) এক বিবৃতিতে চ্যানেলটি জানায়, সংশ্লিষ্ট বিষয়বস্তুটি ভুলবশত প্রচারিত হয়েছিল এবং এটি চ্যানেলটির সম্পাদকীয় অবস্থান বা বিশ্বাসের প্রতিফলন নয়।

পাকিস্তানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের অন্যান্য সম্মানিত ব্যক্তিত্বের চিত্রায়ন অত্যন্ত স্পর্শকাতর বিষয়। পশ্চিমা দেশগুলোতে প্রকাশিত ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে দেশটিতে অতীতে গণবিক্ষোভও হয়েছে।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ধর্মীয় বিরোধ দ্রুত জনরোষের সৃষ্টি করতে পারে। এ কারণে মহররমের কর্মসূচিগুলোকে কেন্দ্র করে কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পাকিস্তানের অন্যতম বৃহৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ জানিয়েছে, বিতর্কিত বিষয়বস্তুটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।

চ্যানেলটি জানায়, ওই ফুটেজে ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু মানুষের পালন করা ধর্মীয় আচার-অনুষ্ঠান দেখানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্থানীয় রীতিনীতি তুলে ধরা, কোনো ধর্মীয় মতাদর্শকে সমর্থন করা নয়।


পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলেছে, সম্পাদকীয় সতর্কতা অবলম্বনে জিও নিউজ ব্যর্থ হয়েছে। তারা চ্যানেলটিকে অভ্যন্তরীণ তদন্ত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিল অব কমপ্লেইন্টসের কাছেও পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে পাকিস্তান দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে। দেশটিতে বিভিন্ন সময়ে টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রক ব্যবস্থা, সম্প্রচার স্থগিত এবং সম্প্রচার-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

সময়ের আলো/আআ
  বিষয়:   ধর্ম  ইসলাম  পাকিস্তান  টেলিভিশন  লাইসেন্স  স্থগিত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: