প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও জাপানের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসে

2026-06-29T13:27:28+00:00
2026-06-29T13:27:28+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:২৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও জাপানের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে রাষ্ট্রদূতের নেতৃত্বে জাপানের তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সম্প্রসারণের বিভিন্ন দিক গুরুত্ব পায়।
আরও পড়ুন

সূত্র জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কর্মসূচি এবং ফোর্সেস গোল বাস্তবায়নে জাপানের সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। একই সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

বৈঠকে সামরিক প্রশিক্ষণ বিনিময়, নিয়মিত প্রতিনিধি দলের পারস্পরিক সফর, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এছাড়া আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

​এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত ও পারস্পরিক সহযোগিতাকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   প্রধানমন্ত্রী  প্রতিরক্ষা  উপদেষ্টা  জাপান  রাষ্ট্রদূত  সৌজন্য  সাক্ষাৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: